শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর

রিপোটারের নাম / ২৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ব্যাপক গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালন করবে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী। আগামী ১৫ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় চন্দনাইশ দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ড মাঠে এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গণজমায়েত হয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালন করা হবে। শফিকুল ইসলাম রাহী বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এই আসনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে এবং নেতাকর্মীদের ঐক্য সুসংহত করতে এ সভার আয়োজন করা হয়েছে। এ সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম রাহী। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।” এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানেরশীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলেও জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ