শিরোনাম
জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে। চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম- ১৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী

রিপোটারের নাম / ৬০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

মুহাম্মদ আরফাত হোসেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৪ আসনে নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম চৌধুরী মোট ১০০ ভোট কেন্দ্রে ৭১১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩৬৮৮৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে ১৬২ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের স.উ.ম আবদুস সামাদ ৫২৩১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবুল হোসাইন কালিয়াইশী চেয়ার প্রতীক নিয়ে ১২১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী মো. গোলাম ইসহাক খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৩ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ আয়ুব একতারা প্রতীক নিয়ে ১৯৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী ফুলের মালা প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম গতকাল ৭ জানুয়ারি রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে চন্দনাইশ অংশের ৬৪ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, আংশিক সাতকানিয়ার ৩৬ কেন্দ্রের ফলাফলের মাধ্যমে পুর্ণ ফলাফল ঘোষণা করবেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ