শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

চন্দনাইশের হাশিমপুরে মৌলানা কাজী আবদুর রহমান শাহ্ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

রিপোটারের নাম / ২৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ:

চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়ায় গাউসিয়া শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে হযরত শাহ্ সূফী মৌলানা কাজী আবদুর রহমান শাহ্ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) এ উপলক্ষ্যে বাদে মাগরিব খতমে গাউসিয়া, বাদে এশা ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিলের আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ গাছবাড়ীয়া খাঁনহাট ও কলেজ গেইট শাখার সভাপতি মুহাম্মদ জাহেদ কোম্পানির সভাপতিত্বে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর উত্তর শাখার সহ- সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ সোহেল কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক ফারুকী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ- সুপার মাওলানা সৈয়দ রবিউল হোসেন জালালী, বিশেষ বক্তা ছিলেন মধ্যম বরকল গয়েস-খাঁন সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ হাছান আলী কাদেরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আহমদ উল্লাহ ছোটন, মিন্টু সওদাগর, শিক্ষক মো. মিজান, শহিদ সওদাগর, মো. তৈয়বুর রহমান, মো. শাহাদাত হোসেন চৌধুরী, মো. রাকিব, মো. আরমান, মো. সাজ্জাদ প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ রবিউল হোসেন জালালী।


এই ক্যাটাগরির আরো সংবাদ