শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

চন্দনাইশে গাউসিয়া কমিটি হাশিমপুর ১নং ওয়ার্ডের ইউনিট শাখা কার্যালয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ১নং ওয়ার্ডের ইউনিট শাখার কার্যালয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (শুক্রবার) বিকাল ৩ টা থেকে এ উপলক্ষ্যে খতমে গাউসিয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল সৈয়দাবাদ অত্র ইউনিট শাখার কার্যালয়ে আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ১নং ওয়ার্ড ইউনিট শাখা কার্যালয়ের সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাওলানা মঈন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ  সোলাইমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা- এ আহমদিয়া সুন্নীয়া সৈয়দাবাদ’র সুপার মাওলানা আবুল কাশেম আনসারী, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইফতার মাহফিল পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক ওয়াসিম প্রমুখ। পরে দেশ ও জাতির জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ