শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দদের স্বাগত জুলুস অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৬২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে গাছবাড়িয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দদের উদ্যোগে স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে স্বাগত জুলুসটি গাছবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মুহাম্মদ সোলাইমান ফারুকী, মাদ্রাসা- এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদের সুপার মাও. আবুল কাশেম আনসারী, সাংবাদিক মো. আরফাত হোসেন, দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার ইংরেজি শিক্ষক মো. মিজানুর রহমান, গাজী মো. আলাউদ্দিন শাহ, শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুস্তাফিজ, মো. হারুন, মো. বাবলু, মো. নাঈম, মো. রানা, মো. শিহাব, মো. মোবারকসহ অসংখ্য শিক্ষার্থীবৃন্দ। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. আবদুল কাশেম আনসারী।


এই ক্যাটাগরির আরো সংবাদ