শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

চন্দনাইশে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরীর গণসংযোগে জনতার ঢল

রিপোটারের নাম / ৬৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেনঃ চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে প্রার্থী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ৩ বারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, আ’লীগ কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আলহাজ্ব মো. আবদুল জব্বার চৌধুরীর গণসংযোগ ২৭ ডিসেম্বর (বুধবার) সকালে বাগিছা হাট থেকে শুরু করে পূর্ব সাতবাড়িয়া হাই স্কুল, মহুরী হাট, নাজির হাট, হাফেজ নগর দরবার শরীফ, জামতল, ইউনুচ মার্কেট ও বৈলতলী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন জায়গার নির্বাচনী অফিসে পথ সভায় বক্তব্য প্রদান করেন। এ সময় তার নেতা-কর্মী ও সর্বস্তরের জনতাকে নিয়ে হাফেজ নগর দরবার শরীফে জেয়ারত করেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন, প্রত্যেক জনগণের জন্য তার দরজা সব সময় খোলা ছিল। তাই তার জনপ্রিয়তা দেখে বিভিন্ন জাগয়ায় নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিড়লেও ভোটারদের হৃদয়ে জব্বার চৌধুরী স্থান করে নিয়েছে। একদিন কোন মানুষের সাথে কথা বললে তার সাথে ১০ বছর পরও দেখা হলে তার নামসহ বিস্তারিত মনে থাকায় সর্বস্তরের মানুষের সাথে তার ভালো সম্পর্ক নির্বাচনে জয়ের প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন বলে জানান তিনি। জনগণ চাই তার সমস্যা কোন জনপ্রতিনিধিকে বলে একটু সম্মান ও সহযোগিতা পাওয়া। তাই বিগত সময় সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করায় জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন বলে উল্লেখ করেন। যারা মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের সাথে তিনি চলেন না বললেও জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শেখ টিপু চৌধুরী, ইউপি সদস্য আব্দুল আজিজ, মোজ্জাম্মেল সিকদার, মোর্শেদ বিন চৌধুরী (খোকন), কাজী আমান উল্লাহ, মো. মামুন, আবদুর রহমান, আবুল বশর, শফিউল আলম, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য আয়ুব, নারী নেত্রী রহিমুন নেছা খানম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ