শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

চন্দনাইশে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

রিপোটারের নাম / ১০৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২৩, বালক (অনুর্ধ- ১৭) উদ্বোধনী খেলায় বরমা ইউনিয়ন ফুটবল একাদশ, জোয়ারা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। ১৪ জুন বিকালে গাছবাড়িয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২৩, বালক (অনুর্ধ- ১৭) খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জাফর সানজিদা আক্তার পপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ১৫ জুন ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ- সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ, চন্দনাইশ পৌরসভা ফুটবল একাদশ, বরকল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ১৭ জুন কাঞ্চনাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ- হাশিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও দোহাজারী পৌরসভা ফুটবল একাদশ – বৈলতলী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তাছাড়া ১৮ জুন কোয়ার্টার ফাইনাল, ১৯ জুন সেমি ফাইনাল, ২১ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ