শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

চন্দনাইশে বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন 

রিপোটারের নাম / ৯৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বাগ-এ-গণী ভাণ্ডারে শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ হাফেজনগরী আল মাইজভান্ডারী (রহঃ)’র  বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর মহাসমারোহে হযরত শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ (রহঃ) ট্রাস্ট এর বিশেষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন, মাজারে গোসল, মিলাদ কিয়াম,ওয়াজ মাহফিল ও চেমা জিকির মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রসূল (দ:) শাহছুফি মাও. সৈয়দ শামসুল আরেফীন মাইজভান্ডারী (মা:জি:আ:)। গণী ভান্ডারের আওলাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা শাহছুফি সৈয়দ আসিফ নঈমুদ্দিন আহমেদ মাইজভান্ডারী, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব ছৈয়দ জুনাইদুল আনোয়ার ( মঃ), শাহজাদা ডা. সৈয়দ শফিউল আনোয়ার (ম:), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, যুবলীগ নেতা যথাক্রমে মোরশেদুল আলম, ফোরক আহমদ, বাংলাদেশ আল ওয়াসেল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে মো. তারেক আজিজ, মো. আজগর আলী সুজন,  মো. আব্দুল নবী, মো. আজম উদ্দিন মামুন, মো. রোকন। তকরির পেশ করেন সাতবাড়িয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদি, জাফরাবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মাওলানা নূর হোসেন ফারুকী, গণী ভান্ডারের আওলাদ, সাংবাদিক যথাক্রমে ফায়জুল হক দস্তগীর, আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহাদাত হোসেন প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;