শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

চন্দনাইশে সৈয়দ মুহাম্মদ সাবের ও কাশেম শাহ’র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ৬২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ: আগামী ৭ অক্টোবর দুপুরে উপজেলার সুচিয়া এলাকায় ঈদে মিলাদুন্নবী (দ:) কনফারেন্স ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরিয়া মাদ্রাসা মাঠে মহিলাদের তালিমি জলসা অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল(দঃ) সৈয়দ মুহাম্মদ সাবের শাহ ও সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ( মা.জি.আ.)। সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি মো. কমর উদ্দীন সবুর। কর্মসূচীতে হামদ, নামে রাসূল, গাউছে পাকের শানে রচিত মানকাবাত, মিলাদুন্নবী শীর্ষক আলোচনায় বয়ান, মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে। কনফারেন্সে উপজেলার ২টি পৌরসভা, ৮টি ইউনিয়ন, পার্শ্ববর্তী সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, আনোয়ারা অঞ্চল থেকে অর্ধ- লক্ষ পুরুষ, মহিলা জমায়েত হবে। অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির পাশাপাশি ২১টি উপ- কমিটি গঠন করা হয়। ৩’শ পুরুষ, ১’শ ৫০ জন মহিলা, ৫০ জন নিরাপত্তা কর্মী ২০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন। কনফারেন্সে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, হাফেজ মু.আশরাফুজ্জামান আল- কাদেরী, অধ্যক্ষ মাও. হারুনুর রশিদ আশরাফী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ বিভিন্ন আলেমগণ উপস্থিত থেকে তকরির করবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কনফারেন্সের আহবায়ক মো. সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মো. নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, মোরশেদুল আলম, মাও. আবুল কাশেম আনসারী, জিএম শাহাদাত হোসেন মানিক, সাংবাদিক আরফাত হোসেনসহ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ