শিরোনাম
যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালী

রিপোটারের নাম / ৬৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বিশাল আনন্দর‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট (শুক্রবার) বিকেলে আনন্দর‍্যালীটি গাছবাড়িয়া ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে আনন্দর‍্যালীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার। চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইখতিয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসাদুল ইসলাম, মোহাম্মদ মিজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সেলিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ হাসেম, হাসান মুরাদ, আলী আজগর, সরোয়ার উদ্দিন, রহিম উদ্দিন, মো. হাসান, জয়নাল আবেদিন সোহেল, আমিনুল ইসলাম, আবু ইউসুফ, এবিএম রহিম, আবু তৈয়ব রিপন, আব্দুল মান্নান, মোহাম্মদ রহিম উদ্দিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ