শিরোনাম
নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র চার্টার বর্ষ(২০২৬-২৭) এর কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

চন্দনাইশে প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ও প্রস্তুতিসভায় হাতা-হাতি

রিপোটারের নাম / ৬৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন-শৃংখলা, মতবিনিময় ও প্রস্তুতিমুলক সভায় পূজা উৎযাপন পরিষদের পাল্টাপাল্টি দুই কমিটির মধ্যে উত্তেজনা ও হাতা-হাতির ঘটনা ঘটে। ৯ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরস্থ কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সভার শুরুর মধ্যে উপজেলা পুজা উৎযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব কৃঞ্চ চক্রবর্তী বক্তব্যে পাল্টা কমিটির সদস্যদের চেয়ার দেয়ার প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে হাতাহতির ঘটনা ও হট্টোগোল সৃষ্টি হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন, এড. খোরশেদ বিন ইসহাক, এসএম সায়েম, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা পূজা উৎযাপন পরিষদের আহবায়ক কমিটির আহবায়ক প্রধান শিক্ষক বিঞ্চু যশা চক্রবর্তী, সদস্য সচিব কৃঞ্চ চক্রবর্তী, অপর কমিটির সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে প্রমুখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, মতবিনিময় সভা চলাকালে বাহির থেকে একজন লোক প্রবেশ করার পর চেয়ার দেয়াকে নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানসহ সবার অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিবেশ স্বাভাবিক হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ