শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন

রিপোটারের নাম / ১৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর মোজাহের পাড়া এলাকাস্থ শাহেদ শাহ মার্কেটে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ও চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৭ আগষ্ট (শুক্রবার) বিকালে শাহেদ শাহ মার্কেটে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. মনজুর মোরশেদের সভাপতিত্বে কার্যালয় উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া খাঁনহাট বাগদাদ প্রোসারী মার্টের স্বত্বাধিকারী ও সংগঠনের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলমগীর ইসলাম বঈদী, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মো. আরফাত হোসেন, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে, আবুল কাশেম, ফোরকান চৌধুরী, মেজবাহ উদ্দিন, শাহাবুদ্দিন জাবেদ, ইমরান, আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মামুনুল ইসলাম, পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন ফয়সাল, প্রতিষ্ঠাতা মো. ফয়সাল, সভাপতি কাজী রিমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম, মো. মিজানুর রহমান (মোস্তাক), জাকের হোসেন ফারুকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে হতদরিদ্র ২ পরিবারের মহিলা কে সেলাই মেশিন ও ২ পরিবারের অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই সময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমরা রক্তদান কর্মসূর্চি, সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ, ক্যান্সারে আক্রান্ত আর্থিক অনুদান, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;