শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

চুনারুঘাটের চান্দঁপুর চা বাগানে প্রীতি উরাং এর হত্যার দাবীতে মানববন্ধন।

রিপোটারের নাম / ৬৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

 

বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দঁপুর চা বাগানে শিশু গৃহকর্মী প্রীতি উরাং(১৩) এর অস্বাভাবিক মৃত্যুতে বিকাল ৪ ঘটিকার সময় চা বাগান নারী শ্রমিক ও কিশোরী সংঘ, বেসরকারি সংস্থা শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফ্যাম এর উদ্দ্যোগে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি দাবীর জন্য মানববন্ধন সভা আয়োজন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন মৌলভীবাজার কমলগন্জ উপজেলার মিরতিঙ্গা চা বাগানের চা শ্রমিক সন্তান প্রীতি উরাং(১৫) পরিবারের অভাব অনটনের জন্য ঢাকা মোহাম্মদপুর শাজাহান রোডে দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আসফাকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজে নিয়োজিত ছিলেন। গত ৬’ই ফেব্রুয়ারি গৃহকর্মী প্রীতি উরাং দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক’ র বাসায় ৮ম তলা থেকে পড়ে মারা যায়। ৬ মাস পূর্বেই একই অবস্থায় বাসার ৮ম তলা থেকে আরেক গৃহকর্মী পড়ে মারা যায় বলেও উল্লেখ করা হয় । এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। বাংলাদেশ পুলিশ ও ঢাকা মোহাম্মাদপুর থানা প্রশাসন গৃহকর্মীর হত্যাকারী নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতার করার জন্য ধন্যবাদ জানান। আমরা শিশুদের নিয়ে কাজ করব। শিশুদের গৃহকর্মী হিসেবে কাজে না নেওয়া। এভাবে অল্প বয়সে যেন আর কোন শিশু প্রাণহানি না হয়। প্রীতি উরাং এর পিতা মাতা তারা ঢাকাতে অবস্থান করে হাই কোর্টের মাধ্যমে মামলা করেছে। তারা পিতা মাতা কান্নায় জর্জরিত আজাহারি দেখে ঢাকাতে অবস্থানরত সাধারণ মানবিক মানুষ সবাই এগিয়ে এসেছে।

বক্তারা আরও বলেন গৃহকর্মী প্রীতি উরাং মামলা মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আমরা পারবো এর সভাপতি – সন্ধ্যা রানী ভৌমিক, বাংলাদেশ চা জনগোষ্ঠী ছাত্র যুব পরিষদ এর সভাপতি – উজ্জ্বল দাস পাইনকা, সাংবাদিক বাবলু তন্তুবায় দীপু, সাংবাদিক লিটন জাগ্রত নারী কিশোরী সংগঠনের সেক্রেটারি – মেরিনা আক্তার, পদ্মা বাউরী, সুকুসারী তাঁতী,উষা কর্মকার, সুমিতা রাজবংশী, সুমি ভৌমিক, নমিতা পাল মেডিকেল কর্মরত স্টাফ – বিচিত্র কর্মকার, প্রমূখ উপস্থিত ছিলেন।

আমরা পারবো সংগঠনের সভাপতি সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ” আমাদের দাবি প্রীতি উরাং এর মৃত্যুর বিচার চাই। মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে অপরাধীর উপযুক্ত শাস্তি,,।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;