শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

চুনারুঘাটে চার প্রবীণ সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

রিপোটারের নাম / ৭৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

বাবলু তন্তবায় দীপু,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রবীণ চার সাংবাদিকদের সম্মাননা প্রদান করলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি মহোদয়।

গত শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ছফিনা নুর ফাউন্ডেশনের আয়োজনে প্রবীণ চার সাংবাদিক মিলন রশিদ, সিরাজুল হক, হাছান আলী ও রাইরঞ্জন পালকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ মাস্টার। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফর রহমান মহালদার, সৈয়দ ফরহাদ হাসান, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিন প্রতিনিধি নুরুল আমিন চিশতি, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি এফ এম খন্দকার মায়া।

সংবর্ধিত ব্যক্তিদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সাংবাদিক মিলন রশিদ।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকতা করতে গিয়ে যেন এই মহান পেশা প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। এখনো মানুষ পত্রিকা পড়ার জন্য অপেক্ষা করে থাকে। দীর্ঘদিন ব্যাপী সাংবাদিকতায় ভূমিকা রাখায় সাংবাদিক সংবর্ধনা সম্মাননা যথার্থ হয়েছে। তিনি আগামী দিনগুলোতেও সাংবাদিকদের জাতির বিবেক হয়ে কাজ করার আহবান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;