শিরোনাম
রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। 
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

চুয়েটে অগ্নি-নির্বাপন প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় “একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না” স্লোগানে “অগ্নি-নির্বাপন প্রশিক্ষণ-২০২৪ খ্রি.” অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৩০ই নভেম্বর (শনিবার) ২০২৪ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক জনাব হারুন আবদুল্লাহ পাশা। এতে সভাপতিত্ব করেন নিরাপত্তা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা এবং সঞ্চালনা করেন নিরাপত্তা দপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আনিসুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “ আগুন থেকে সৃষ্ট দুর্ঘটনা খুবই আকস্মিক এবং অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই জানি না এসব দুর্ঘটনা প্রতিরোধে কীভাবে সতর্ক থাকতে হয় বা অগ্নিকান্ড এড়াতে কী ধরণের ব্যবস্থা নেওয়া উচিৎ। অগ্নি-নিবার্পক যন্ত্রগুলো সাধারণত জরুরী পরিস্থিতিতে আগুন নেভাতে বা নিয়ন্ত্রণ করতে বেশ কার্যকরী। আগুনের ধর্ম অনুযায়ী পুড়াবে তবে দাহ্য পদার্থ, অক্সিজেন ও আগুন এই তিনের যেকোন একটি নিয়ন্ত্রণ করতে পারলে বড় আকারের দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আগুন নির্বাপনের ও নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল অর্জন করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ

;