শিরোনাম
তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ছাতকে আব্দুল জলিল আলোর দিশারী  একাডেমির শিক্ষা উপকরণ বিতরণ

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৩৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা  ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব রহমতপুরে আব্দুল জলিল  আলোর দিশারী একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন ও  মরহুম আশদ আলী  স্বরণে ঈসালে সাওয়াব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার  ২৫ শে মার্চ বিকালে একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
 ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ পুরুষ্কার বিতরনী ও মোঃ আশদ আলী স্মরণে দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়। ক্বারী সালমান হোসেনের সঞ্চালনায়, সভায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন একাডেমির ছাত্র মোঃ জুনাইদ আহমদ।  উক্ত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এডভোকেট সুফি আলম সোহেল।
 প্রধান আলোচক ছিলেন মাওলানা কওছর উদ্দিন দ্বীনেরটুক  দারুল কোরআন ফাজিল মাদ্রাসা।  বিশেষ বক্তা ছিলেন মাওলানা আশিকুর রহমান , সহকারী অধ্যাপক সৈয়দপুর শামছিয়া ফাজিল মাদ্রাসা।মাওলানা সিরাজুল ইসলাম,সুপার,বনগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। রফিকুল ইসলাম প্রধান শিক্ষক, সোনালী চেলা উচ্চ বিদ্যালয় মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুস ,ইবতেদায়ী প্রধান,নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা।  মাওলানা  আখতার হোসেন ,সুপার, নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা। মাওলানা সেলিম আহমেদ  সুপার, রহিমের পাড়া, এস,জি,এস দাখিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম,সুপার, মানিকপুর লতিফিয়া দারুল কোরআন  দাখিল মাদ্রাসা। ইসলাম উদ্দিন মেম্বার ১নং ওয়ার্ড।  আবুল বাশার টেইলার, সমাজসেবক শিক্ষানুরাগী।  ইলিয়াস আলী, সভাপতি, সীমান্তীক জনকল্যাণ সংস্থা। ডাঃ আব্দুল কদ্দুস -জিহাদ, পরিচালক, রেবা ফার্মেসী, নাছিমপুর বাজার। মোঃ শাহিদ আহমদ, প্রধান শিক্ষক, কাজির গাওঁ এইচ আর এফ প্রাথমিক  বিদ্যালয়।  মাওলানা আঃ রহিম  ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম মেহেদী, মোহাম্মদ আলী,  জাহেদ আহমদ, রমজান আলী, আব্দুল শাত্তার কালামিয়া,মোস্তফা, সহ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ