শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ছাতকে  ইসলামিক রিলিফ বাংলাদেশের অবহিত করণ সভা অনুষ্ঠিত

সাকির আমিন, ছাতক / ১০৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে এক অবহিত করণ সভার আয়োজন করা হয়েছে। ২৪ জুলাই সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ, উপজেলা সমাজসেবা  কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, সিংচাপইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবুদ্দিন সায়েল, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, নোয়ারাই ইউনিয়ন পরিষদ সদস্য ময়নুল হোসেন রাসেল,সদস্য সাদিকুর রহমান।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন,সহকারী উপ প্রশাসনিক কর্মকর্তা  অরুণ অধিকারী, জীতেন বর্মন,জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আবু শাহাদাত মোহাম্মদ লাহিন বলেন বঙ্গবন্ধুর তনয়া জন নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা কঠুর পরিশ্রম করে যাচ্ছেন দারিদ্র্য বিমোচনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে সকলের ভোট ও ভাতের ব্যবস্থা নিশ্চিত করে দেশকে আরও এগিয়ে নেয়া। ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে উপজেলার দুটি ইউনিয়ন নোয়ারাই ও সিংচাপইড়ে ৮৩ টি  দরিদ্র পরিবারের মধ্যে ঘর নির্মান করে দেয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শাহরুল আলম,সহকারী প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নাঈমুল, পিংকো লালদে,কমিউনিটি মবিলাইজার রহিমা বেগম।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;