শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

সাকির আমিন, ছাতক / ৫৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে “নিরাপদ মাছে ভরবোদেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে এক বর্নাঢ্য র‍্যালি শহর পদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি পরবর্তি উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের জামান চৌধুরী। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লবের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সফল মৎস্য চাষি শাহ মোহাম্মদ মুজিবুর রহমান, কবির আহমদ। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারী সার্জন ডা.ইমান আল হোসাইন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম প্রমূখ।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি মৎস্য জীবী দের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক বিষয়ক বিশেষ পরামর্শ, সেবা প্রদান,পুকুরজলাশয়ের পানির ভৌতরাসায়নিক পরীক্ষা সহ নানা কমর্সূচী গ্রহন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ