শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ছাতকে দুদকের পুরুষ্কার বিতরণী ও মতবিনিময় সভা সম্পন্ন

রিপোটারের নাম / ৭৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে ”শীর্ষক রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারি পরিচালক ইকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, ইউ আর সি  মোস্তফা আহসান হাবিব,সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, তথ্য সেবা তথ্য আপা সাবিহা মুস্তারি, এস পি পি এম দাখিল মাদ্রাসা সহকারি সুপার  শাহিন আলম।এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল আহাদ, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান,  উপ- প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারি প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন,জয়দেব চন্দ্র দেবনাথ, আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন, সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ,, আলহাজ্ব নাসির উদ্দীন,  জামেয়া মুহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা সহকারি শিক্ষক রুহুল আমিন, এস পি পি এম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমিত্রা নন্দি,উপজেলা সমবায় অফিস সহকারী রজত কান্তি দাস প্রমূখ।  অনুষ্ঠানে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন জালালিয়া ফাজিল মাদ্রাসা দশম শ্রেণির ছাত্র আশফাকুর রহমান ও গীতা পাঠ করেন সুস্মিতা কুন্ড। কবিতা পাঠ করেন কবি পুলিন রায় ও   মোস্তফা আহসান হাবিব।রচনা প্রতিযোগীতায় প্রথম পুরুষ্কার বিজয়ী ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবির আচার্য্য অংকন ও তৃতীয় পুরুষ্কার বিজয়ী একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পিনাক রঞ্জুন দাস এবং দ্বিতীয় পুরুষ্কার বিজয়ী  এস পি পি এম আদর্শ দাখিল মাদ্রাসা ছাত্র তাঈম উদ্দিন।  এছাড়া রচনা প্রতিযোগীতায়  অংশ গ্রহন কারি ১১ টি বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের মধ্যে সান্তনা পুরুষ্কার দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ