শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ছাতকে রাজস্ব আদায়ে এসিল্যান্ড মোঃ আবু নাছিরের সাফল্য

রিপোটারের নাম / ২৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
Oplus_0

লুৎফুর রহমান শাওনঃ

সুনামগঞ্জ জেলার মধ্যে ভূমি উন্নয়কর (খাজনা) আদায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছে ছাতক উপজেলা ভূমি অফিস। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৫০ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

ছাতক উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছিলো ১ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩ শত ৩৫ টাকা। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা। সে হিসেবে গত ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৫০ লাখ টাকার বেশি ভূমি রাজস্ব আদায় হয়েছে। সাধারণ ভূমি উন্নয়ন করের দাবি ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৯ শত ৮৩ টাকার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা যেখানে আদায়ের হার ১০২.৭৮ শতাংশ। সাধারণ আর সংস্থার ভূমি উন্নয়ন কর মিলিয়ে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৯ শত ৪৭ টাকা যেখানে ২০২৪-২৫ অর্থ বছরে আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ১২ হাজার ৯ শত ৫৮ টাকা। সুনামগঞ্জ জেলার সকল উপজেলার মধ্যে ছাতক উপজেলার সমন্বিত ভূমি উন্নয়ন কর আদায় সর্বোচ্চ। ২য় স্থানে রয়েছে জগন্নাথপুর উপজেলা যেখানে সমন্বিত আদায় ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৭ শত দশ টাকা।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির যোগদানের পর থেকেই সাধারণ জনগণকে স্বচ্ছ সেবা পৌছে দেয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা সকল নাগরিকদের তিনি হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছেন। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে সরকারী রাজস্ব ও জনসেবার মান। নিজ কর্মগুণে জয় করেছেন সাধারন মানুষের মন। সততা ও কর্মদক্ষতায় পাল্টে দিয়েছেন ছাতক উপজেলা ভূমি অফিসের কার্যক্রমের সার্বিক চিত্র। মানবিক সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন তিনি।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উদ্দ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ভূমি উন্নয়ন কর পরিশোধের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার ছাতক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা শতভাগের উপরে ভূমি উন্নয়ন কর আদায় করেছি যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৫০ লক্ষ টাকা বেশি। অত্র উপজেলার সকল সচেতন ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতায় এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এ সাফল্য। আশা করি রাজস্ব আদায়ের এ সাফল্যের ধরা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ