শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা

রিপোটারের নাম / ১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটিতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা এবং তিন ব্যক্তিকে আটকের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক জহর হাসান সাগরকে উদ্দেশ্য করে পুলিশির উপর হামলার মামলার আসামি এবং গ্রাম পুলিশের মারধর করার অভিযুক্ত হযরতের ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক জহর হাসান সাগরের অভিযোগ, হাজরাকাটিতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় এহজার ভুক্ত মামলার আসামি হযরত তাঁর বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। এতে তাঁর সাংবাদিকতা ও প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

জহর হাসান সাগর বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হলো তথ্য-প্রমাণের ভিত্তিতে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে ধরা। কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো গ্রহণযোগ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা উচিত।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ফেসবুকে দেওয়া পোস্টের সত্যতা, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

সাংবাদিক জহর হাসান সাগর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পোস্ট দেখেই যেন কেউ বিভ্রান্ত না হন। কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন। গুজব, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যকে গুরুত্ব দিন।

তিনি আরও বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের অপপ্রচার বা চাপের মুখে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে পিছিয়ে আসবেন না। জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখবেন।

সবার প্রতি আহ্বান যাচাই করা তথ্যের ভিত্তিতে মতামত দিন, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি সম্মান বজায় রাখুন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;