শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায়

রিপোটারের নাম / ৩৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ আলমের শতবর্ষী মমতাময়ী মা হাসনা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ছাতক পৌরসভার গনক্ষাই’য়ে তাঁর নিজ বাড়িতে সাংবাদিক সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

 

দোয়া ও মিলাদ পরিচালনা করেন দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেটের ছাতক উপজেলা প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা। তিনি বলেন, মরহুমা হাসনা বেগম ছিলেন সৎ, পরহেজগার ও সহজ-সরল একজন মানুষ। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এসময় ছাতকে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ ও দৈনিক জৈন্তাবার্তার ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, দৈনিক মানবকণ্ঠ ছাতক উপজেলা প্রতিনিধি এম এইচ খালেদ, দৈনিক প্রতিদিনের কাগজ ও এশিয়ান টেলিভিশনের ছাতক প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, দৈনিক যায়যায়দিন ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক ভোরের চেতনা ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ ফজল উদ্দিন, দৈনিক সংগ্রাম ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান শাওনসহ আরও অনেকে।

সাংবাদিকরা সম্মিলিতভাবে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, সহকর্মী মাহমুদ আলমের পরিবারের এই শোকের সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের পাশে আছি।

 

দোয়া মাহফিল শেষে মরহুমার জীবনের নেক আমল, ত্যাগ ও মানবিকতার স্মৃতিচারণ করা হয় এবং পরিবারের প্রতি আল্লাহর রহমত ও ধৈর্য প্রার্থনা করা হয়।

 

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর লিভার ক্যান্সারে ভুগে গত ৮ নভেম্বর ভোর ৫টায় হাসনা বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন দুপুর ২টায় ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বায়তুন নাজাত জামে মসজিদ গনক্ষাই প্রাঙ্গণে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ