শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ছাতকে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর আওতায় প্রশিক্ষন সম্পন্ন

সাকির আমিন, ছাতক / ৫৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতকে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবক দের জন্য “পুষ্টি ও পরিবেশ সচেতনতা ” বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের জামান চৌধুরী। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইনের পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মাসুম মিঞা,খুরমা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারন কর্মকর্তা সুমন আচার্য, মনিটরিং কর্মকর্তা রাজিব কুমার রায়,ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট শাহরিয়ার হোসেন,  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিপলু আহমদ, ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমূখ।বিদ্যালয়ের সকল ছাত্র -ছাত্রীদেরকে প্রতিদিন দুধ খাওয়ানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিস এ কর্মসূচী গ্রহন করে। পাইলট প্রকল্প হিসেবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ