শিরোনাম
বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগনের টাকা চুরি করবে না : জামায়াতের আমির

রিপোটারের নাম / ৫৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগনের টাকা চুরি করবে না, মানুষের উপর লাঠি ঘুরাবে না, ক্ষমতার গরম দেখাবে না।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাড়ি পরিদর্শন শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মা-বোনদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি।

ডা. শফিকুর রহমান বলেন, ২০১৮ সালে মানুষরূপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে উঠে।

সূবর্ণচর উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শামছুদ্দিন, ফেনী জেলা আমির মুফতী মাওলানা আব্দুল হান্নান, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ সাহাব উদ্দিন, সুবর্ণচর উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মূকুল প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;