শিরোনাম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পিস জার্নালিজম প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

জামিনে মুক্তি দেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ।

রিপোটারের নাম / ৪৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

ঢাকা প্রতিনিধি: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যান নুসরাত ফারিয়া।

বিষয়টি  নিশ্চিত করেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

তিনি জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নুসরাত ফারিয়া জামিনে বেরিয়ে যান।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া, বিপরীতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।

জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই নির্ধারিত তারিখের দুই দিন আগেই নুসরাতকে জামিন দেওয়া হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ