শিরোনাম
পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল

রিপোটারের নাম / ৫৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি :  আগামীকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিট ঘটিকার সময় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৪২ জামালপুর সদর-৫ আসনের বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীককের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে জামালপুর শহর বিএনপির উদ্যোগে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ জানুয়ারি সোমবার বিকেলে স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রচার মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সেখান থেকে এক বিশাল প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলা চত্বরে গিয়ে শেষ হয়।

 

শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান মমিন প্রমুখ।

 

এছাড়াও জেলা, শহর, সদর, ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ