শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

জামেয়া মহিলা মাদ্রাসার “খাইরোম মনি” গোল্ডেন A+ পেয়েছে”

রিপোটারের নাম / ৬৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

শিক্ষা ডেস্ক: খাইরোম মনি দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক সুপরিচালিত চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা থেকে সদ্য প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার সংশোধিত ফলাফলে GPA 5 সহ গোল্ডেন A + পেয়েছে।

জ্ঞাতব্য যে, সে ২০১৭ সালে অনুষ্ঠিত এবতেদায়ি সমাপনীতেও গোল্ডেন A + সহ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ- হযরাতের দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। সাথেসাথে জামেয়া মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, সে চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও থানার খতিবের হাটস্থ হাবিবউল্লাহ সওদাগর বাড়ির মুহাম্মদ মানিক উল্লাহ ও আরফা মনির বড় কন্যা । ৩ (তিন)ভাই-বোনের মধ্যে সে সবার বড় ।
তার স্বপ্ন সে মাদ্রাসা শিক্ষায় উচ্চতর পড়াশোনা শেষ করে আলেমা হয়ে দ্বীন, মাযহাব- মিল্লাত, সুন্নিয়ত, দেশ-জাতির খেদমত করতে ও ধর্মীয় এবং নারী শিক্ষায় অবদান রাখতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া কামনা করছে।
উল্লেখ্য জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা হতে দাখিল পরীক্ষা ২০২৩ সালে মোট ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ হয়। ‘এ’ প্লাস ২৬ জন, ‘এ’ ৫৬ জন, ‘ ৪ জন এ মাইনেস পেয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;