শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

জার্মানির মাগডেবুর্গের ক্রিস্টমাস মার্কেটে হামলায় নিহত ২ জন।

রিপোটারের নাম / ৩১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মাগডেবুর্গের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনহাল্ট-সাক্সনি রাজ্য সরকার।

 

ঘটনাস্থল থেকে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী বার্লিনের পশ্চিমাঞ্চলীয় শহর মাগডেবুর্গ। সাক্সনি-আনহাল্ট রাজ্যের এ রাজধানী শহরে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বাস। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে শহরের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি।

 

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী রাইনার হাজেলহফ জানান, গাড়ি চাপায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি।

 

হাজেলহফ আরো জানান, পুলিশ ইতিমধ্যে এক সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে। মাগডেবুর্গের পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে। সৌদি ওই নাগরিক একাই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার। ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন। ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন। ঘটনার পর ক্রিস্টমাস মার্কেট বন্ধ করে দেয়া হয়।

 

২০১৬ সালে একবার বার্লিনের ক্রিস্টমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল। সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ