শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

জুমার পর দাবি আদায়ে গণ-অনশন কর্মসূচি পালন করবে জবি শিক্ষার্থীরা।

রিপোটারের নাম / ৩৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

জুমার পর দাবি আদায়ে গণ-অনশন কর্মসূচি পালন করবে জবি শিক্ষার্থীরা।

 

ঢাকা প্রতিনিধি : তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তারা আজ কাকরাইল মোড়ে নয়, যমুনাগামী সড়কের মুখে অবস্থান নিয়েছেন।

 

শুক্রবার (১৬ মে) সকালে সেখানে অবস্থান নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১১টা) শিক্ষার্থীদের পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আপাতত জনগণের ভোগান্তি এড়াতে একপাশে এসে অবস্থান নিয়েছি।

 

তবে আমাদের আরও শিক্ষার্থী আসছেন। এরপর কাকরাইল মোড় অবরোধ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরও বলেন, কিছুক্ষণ পরই আমাদের ঘোষিত সমাবেশ শুরু হবে। এ ছাড়া জুমার পর দাবি আদায়ে আমরা গণ-অনশন কর্মসূচি পালন করব।

 

এদিকে শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বাসে করে আসছেন শিক্ষার্থীরা। কর্মসূচিকে কেন্দ্র করে আজও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসনবৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ