শিরোনাম
পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

টলিউড সুপারস্টার দেবের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী ইধিকা পাল

রিপোটারের নাম / ৭৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের পর এবার টলিউড সুপারস্টার দেবের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী ইধিকা পাল। জল্পনার অবসান করে নতুন বছরে এমন চমকই দিলেন ইধিকা। শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা গত ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ান ইধিকা-শাকিব জুটি।

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ওপার বাংলার সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা পাল। তবে তা স্বীকার করেননি এই অভিনেত্রী। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নায়িকাই জানালেন রুপালি পর্দায় দেখা যাবে দেব-ইধিকাকে।

কলকাতার সুজিত দত্ত ওরফে রিনো নির্মাণ করছেন ‘খাদান’ শিরোনামে সিনেমা। এতে অভিনয় করবেন দেব-ইধিকা। এসব তথ্য নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ইধিকা পাল বলেন, খুব ভালো লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন। ‘খাদান’ সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন দেব। সিনেমাটির ফার্স্ট লুক মোশন পোস্টারে কুঠার হাতে দেখা যায় দেবকে।

কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে দুই বাংলায় খ্যাতি ছড়ান এই অভিনেত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;