শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন এফবিআই পরিচালক 

রিপোটারের নাম / ৩৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। অবশ্য ট্রাম্প তাকে ইতোমধ্যেই বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুত্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এবং ক্রিস্টোফার রে-কে বরখাস্ত করবেন বলে ইতোমধ্যেই তিনি ইঙ্গিতও দিয়েছেন।

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে এই ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পরে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প অবশ্য ইতোমধ্যেই কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। কাশ প্যাটেল হচ্ছেন ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ