শিরোনাম
শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা: সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং।

রিপোটারের নাম / ৭৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের যুব রেড ক্রিসেন্ট জরুরি ভিত্তিতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে।

 

এই কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদের পরিকল্পনা ও দিকনির্দেশনায়, এবং দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামের তত্ত্বাবধানে। শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ঘেঁষা এলাকায় মাইকিং ও সরাসরি প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হয়।

 

প্রায় ৩০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কয়েকটি দলে ভাগ হয়ে চট্টগ্রাম সিটির আকবর শাহ ঝিলের পাড়, পাহাড়তলী ও লালখানবাজারের মতিঝর্ণা এলাকা জুড়ে এ সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয় “আপনারা যেকোনো সময় পাহাড়ধসের শিকার হতে পারেন। অনুগ্রহ করে নিরাপদ স্থানে সরে যান। প্রয়োজনে রেড ক্রিসেন্টের সহযোগিতা নিন।”

 

এ সময় স্থানীয়দের মাঝে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয় এবং জরুরি যোগাযোগ নম্বরও সরবরাহ করা হয়, যাতে তারা যেকোনো বিপদে দ্রুত সহায়তা পেতে পারেন।

 

এ ধরনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে যুব রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবক বলেন “আমরা শুধু প্রচারণা চালাচ্ছি না, মানুষের দুশ্চিন্তা ও ভয় কাটিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

 

চট্টগ্রাম সিটি ইউনিটের যুব প্রধান আ. ন. ম. তামজীদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা এবং প্রাথমিক সাড়া দিতে আমরা সবসময় প্রস্তুত। পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছে জনগণকে সচেতন করাই ছিল আমাদের মূল লক্ষ্য।”

 

উল্লেখ্য, চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি ঘটে থাকে। তাই আগাম সতর্কতা ও স্থানীয়দের সচেতন করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ