শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন

রিপোটারের নাম / ৩৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : তালায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৪ এর  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় তালা উপজেলা চত্বরে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়।

 

 

কৃষি মেলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।

 

 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরোজা আক্তার রুমার সঞ্চলনায়  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, বিশেষ অতিথি হিসাবে রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মাছুম বিল্লাহ, বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার,মৎস্য অফিসার তারেক ইমাম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম প্রমূখ। মেলায় তালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ১৬ টি প্রদর্শনী  স্টল দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন কন্দাল ফসলের চাষের প্রদর্শনী,কৃষি যন্ত্রপাতি,ফসলের ক্ষতিকার পোকা দমনের কীটনাশকসহ নানান কীটনাশক প্রদর্শনী, ভাসমান শাকসবজি চাষের প্রদর্শনীর স্টল দেওয়া হয়েছে।

 

 

এসময় বক্তারা মেলার সফলতা কামনা করে বলেন,পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য কন্দাল ফসল চাষ করতে হবে।জমিতে চাষের পাশাপাশি বাড়ির আঙ্গিনার আশেপাশে খালি জায়গা ফেলে না রেখে বিভিন্ন ধরণের শাকসবজি চাষের আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ