শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ভারতে আটক থাকা ৫ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবি

রিপোটারের নাম / ৪৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ১২ই মে মধু সংগ্রহের জন্য স্থানীয় ফরেস্ট অফিস থেকে অনুমতি নিয়ে তারা নদীপথে সুন্দরবনে যান। ২৪শে মে ভারতের বনবিভাগ তাদের আটক করে। বর্তমানে তারা ভারতের বারাইপুর জেলখানায় আটক রয়েছেন। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের নুর আলী বরকন্দাজের পুত্র মো. হাফিজুল ইসলাম, আবু দাউদ গাজীর পুত্র হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের মৃত মেহেরউদ্দিন গাজীর পুত্র মো. দিদারুল ইসলাম, নুর ইসলামের পুত্র নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের রহমান মোড়লের পুত্র ইসমাইল হোসেন।

 

দীর্ঘদিন ধরে তাদের প্রিয়জনেরা বন্দি থাকায় পরিবারগুলো চরম দুশ্চিন্তা এবং আর্থিক সংকটে ভুগছে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের মুক্তি দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী দিদারুল ইসলামের স্ত্রী মোছাঃ রেহানা বেগম। এ সময় অন্য পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ সরকার এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;