শিরোনাম
৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

তালার শালতা নদীর খাল উন্মুক্ত রাখার দাবিতে জেলেদের মানববন্ধন-স্মারকলিপি

রিপোটারের নাম / ৪৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

জহর হাসান সাগর  সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরার তালায় শালতা নদীর চারিভাঙ্গা ও কোলাসবিল সংলগ্ন সরকারি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ মানববন্ধন করেন তালার জেয়ালানলতা নিকারীপাড়ার কয়েকশ জেলে সম্প্রদায়ের মানুষ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন আবু হায়াত নিকারী, তানসেল নিকারী, আব্দুল হাই নিকারী, মুন্না নিকারীসহ আরও অনেকে।

 

 

তারা বলেন, নিকারীপাড়ায় তিন হাজার জেলে পরিবারের বসতি। এক সময়ে সরকারি এ খালটি উন্মুক্ত ছিল সেখানে সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। পরবর্তীতে একটি প্রভাবশালী চক্র সরকারি খালটি ইজারা নিয়ে মাছ চাষ করে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে আসছে। এতে জড়িত রয়েছে আ.লীগ নেতা। ঘের মালিক নেট পাটা বাঁধ দেওয়ার ফলে এলাকার মানুষরা বছরে ৬ মাস পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করে। প্রভাবশালী চক্রটি নতুন করে খালটি ইজারা নেওয়ার জন্য চেষ্টা তদবির করছে। আমরা সরকারি খালটি উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি। এতে একদিকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে মানুষ অন্যদিকে জেলে সম্প্রদায়ের মানুষদের জীবিকা নির্বাহের পথ উন্মুক্ত হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ