শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে।

রিপোটারের নাম / ৪৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও চরমে উঠেছে। রোববার দুই দেশের সীমান্ত এলাকায় নতুন করে গুলিবিনিময়ের ঘটনা ঘটে, এতে থাইল্যান্ডের দুই সেনা আহত হন।

 

থাই সেনাবাহিনীর তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সীমান্তসংলগ্ন সি সা কেত অঞ্চলে কম্বোডীয় বাহিনী লক্ষ্যহীনভাবে গুলিবর্ষণ শুরু করে। এতে এক থাই সেনার পায়ে গুলি লাগে এবং আরেকজন বুকে আঘাত পান। পরে থাই সেনারা পাল্টা গুলি চালালে প্রায় ৩৫ মিনিট ধরে পরিস্থিতি উত্তপ্ত থাকে।

 

সংঘাতের পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে বুরি রাম, সুরিন, সি সা কেত ও উবন রাতচাথানি এই চারটি প্রদেশের সীমান্তবর্তী এলাকা থেকে হাজারো স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় থাই সেনাবাহিনী।

 

এর আগে একইদিন সকালে জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলে থাইল্যান্ড। ব্যাংককের দাবি কম্বোডীয় বাহিনী থাই এলাকায় গোপনে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে, যার বিস্ফোরণে থাই ও চীনের কয়েকজন নাগরিক আগে আহত হয়েছেন। এ ঘটনায় জাতিসংঘের তদন্তও চায় থাইল্যান্ড।

 

জাতিসংঘে অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই সি সা কেত সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

 

সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের। চলতি বছরের জুলাইতেই সীমান্ত সংঘাতে দুই দেশের মোট ৩২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ