শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”- যৌথ আয়োজনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের বৈঠক।

রিপোটারের নাম / ৫৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

 

বিশেষ প্রতিনিধি: সার্ক জানালিস্ট ফোরাম সাংবাদিকদের একটি আন্তর্জাতিক সংগঠন সার্ক ভুক্ত আটটি দেশের সাংবাদিকদের দ্বারা গঠিত। এ সংগঠন সার্কভুক্ত দেশে পর্যায়ক্রমে প্রতিবছর আন্তর্জাতিক জার্নালিস্ট সামিট আয়োজন করে ।
এই ধারাবাহিকতায় আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি/মার্চ মাসে ঢাকায় সম্ভাব্য অনুষ্ঠিত হবে “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”

আন্তর্জাতিক এ সামিট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যৌথভাবে আয়োজনের উদ্দেশ্যে আজ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ শফিউল ইসলামের সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমানের সাথে এস জে এফ বিডি জেনারেল সেক্রেটারি নাজমা সুলতানার নীলা উপস্থিত ছিলেন।

ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগীয় প্রধান প্রফেসর আফতাব হোসেনের সাথে আরও উপস্থিত ছিলেন, ডঃ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও আবু শাহাদাত ডাইরেক্টর পাবলিক রিলেশন।
সভায় দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”- যৌথভাবে আয়োজন করা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।

উল্লেখ্য,গত ১০/১১ই জানুয়ারিতে দুই দিনব্যাপী
দিল্লির গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি ও সার্ক জার্নালিস্ট ফোরাম যৌথভাবে আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সর আয়োজন করেন। উক্ত মিডিয়া সামিটে সার্কভুক্ত দেশের প্রায় তিন শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশে এই প্রথম দক্ষিণ এশিয়ার আটটি দেশ নিয়ে সর্ববৃহৎ মিডিয়া সামিট আয়োজন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ