শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

দহগ্রাম সীমান্ত কাঁটাতারের বেড়ার পর এবার মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

রিপোটারের নাম / ২৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখার দুই কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার ছয়দিন পর এবার খালি বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ। বিজিবি বাধা দিলেও তারা উপেক্ষা করে বোতল ঝোলাতে থাকেন। এতে গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার বাংলাদেশ-ভারত প্রধান ৪১ নম্বর পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসে। এ সময় তাঁরা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটার অংশের তার গুলোতে ৮ থেকে ১০ ইঞ্চি মাপের কাঁচের খালি বোতল গুণা দিয়ে বেধে ঝুলিয়ে দিতে থাকে।

স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয়। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায়।

দহগ্রাম সরকারপাড়া এলাকার কৃষক জমশের আলী বলেন, আমরা মাঠে কৃষিকাজ করি এর মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে। বেড়া দেওয়ার পর থেকে বিএসএফ টহল বাড়িয়েছে। এখন আমাদের দাবি এই এলাকায় তিনটি বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল বাড়ানো হলে আমাদের আতঙ্ক কাটবে।

৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, এটি নতুন কোন স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা/বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছেন। এজন্য তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ