শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

দেশের জার্সিতে প্রথম গোল পেলেন হামজা চৌধুরী।

রিপোটারের নাম / ৯১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়েও খেলেছেন হামজা চৌধুরী। ২০১৮-১৯ সালে ৭টি ম্যাচও খেলেছেন তিনি। তবে, এরপর অবশ্য ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাননি। শেষ পর্যন্ত সম্ভাবনাও ছিল না। যার ফলে বাংলাদেশ খুব সহজেই লাল-সবুজ জার্সিতে খেলার জন্য পেয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে।

তিনি খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। কখনো কখনো খেলেন রাইট ব্যাকেও। লেস্টার সিটি, বার্টন আলবিওন, ওয়াটফোর্ড কিংবা শেফিল্ড ইউনাইটেড- সব ক্লাবেই তার পজিশন ডিফেন্সে। অর্থ্যাৎ, দলে তার ভূমিকা গোল করায় নয়, গোল রক্ষা করায়।

তবে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে হামজার ভূমিকা পুরোপুরি ডিফেন্ডার হিসেবে নয়। প্রায় জেনুইন মিডফিল্ডার হিসেবে। যদিও তাকে অ্যাটাকিং হাফে দেখা যায় কালেভদ্রে। মাঝমাঠের খেলা পরিচালনার পাশাপাশি ডিফেন্সিভ হাফেও তাকে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে, শিলংয়ে। এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে ভারতের বিপক্ষে জামাল ভূঁইয়া প্রথম ম্যাচ খেলেছেন গত ২৫ মার্চ। ওই ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্যভাবে। হামজা চৌধুরীর উপস্থিতিতেই ১ পয়েন্ট নিয়ে ভারতের মাটি থেকে ফিরতে পেরেছিলো লাল-সবুজের জার্সিধারিরা।

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর দ্বিতীয় ম্যাচ খেলার কথা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে, এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে। সে সঙ্গে দেশের মাটিতেও অভিষেক হওয়ার কথা ছিল তার। তবে, হামজা চৌধুরীকে নিয়ে দর্শকদের অপেক্ষা আরও আগে ফুরোলো।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ। যে ম্যাচটি মাঠে গড়ালো আজ (বুধবার, ৪ জুন)। যে ম্যাচে হামজা চৌধুরীর দেশের মাঠে অভিষেক হলো এবং বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো ইতালি প্রবাসী ফাহামিদুলের।

দেশের মাটিতে অভিষেকেই দশের জার্সিতে প্রথম গোল পেয়ে গেলেন হামজা চৌধুরী। আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করলেন তিনি। গোল করা তার কাজ না হলেও ভুটানের বিপক্ষে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করলেন হামজা। কর্ণার থেকে কিক নিয়েছিলেন জামাল ভূঁইয়া। সেটাকেই তিনি অসাধারণ কৃতিত্বে জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;