শিরোনাম
সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 

রিপোটারের নাম / ৩৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

 

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাসুদ রানা(১৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ১৬বিজিবির টহল দল। সে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের মোঃ আয়েশ উদ্দিনের ছেলে।

 

বুধবার দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ R হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে মোঃ রফিক এর মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়।

 

টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।

 

এসময় অপর মাদক ব্যবসায়ী কপালীর মোড়ের মনোয়ারের ছেলে তছলিম (৩২) পালিয়ে যায়। এব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামি সহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;