শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা। 

রিপোটারের নাম / ৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু , পোরশা (নওগাঁ ) প্রতিনিধি:  নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় অফিসার ইনচার্জ জিয়াউর রহমান , পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদা-এর বসতবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে ২৭টি সিলভারের বড় পাতিল ও ৯টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ (আটশত পাঁচ) লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ (আট) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় নমুনা (স্যাম্পল) সংরক্ষণপূর্বক অবশিষ্ট ওয়াশ/জাওয়া পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোরশা থানা, নওগাঁ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। জনসাধারণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় পরিচালিত হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;