শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নির্বাচনের আগে দেশের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে : ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা

রিপোটারের নাম / ২৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : নির্বাচনের আগে দেশের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

 

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনারে তিনি এই শঙ্কার কথা জানান।

 

ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ‘নির্বাচনের আগে দেশের ব্যাংক, আর্থিক খাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতা আরও জোরদার করা প্রয়োজন।’

 

তিনি সবাইকে সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

এদিকে, গত মাসে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করে। ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

 

চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়, জরুরি ভিত্তিতে ছোট ও মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকাতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ