শিরোনাম
নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার ।
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে পাটগ্রামে মাঠে ট্রাফিক পুলিশ

রিপোটারের নাম / ৫৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ফরিদুল ইসলাম রানা- লালমনিরহাট জেলা প্রতিনিধি:

সারা দেশে নো হেলমেট, নো ফুয়েল বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকরে লালমনিরহাটের পাটগ্রামে দিনব্যাপী নানা সচেতনতামূলক কাজ করছে ট্রাফিক পুলিশ। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার সরকারি জসমুদ্দিন কাজি আব্দুল গণি কলেজ মোড়ে সচেতনতামূলক এ সভার আয়োজন করা হয়। পাটগ্রাম ট্রাফিক জোনের উদ্যোগে সভায় বক্তব্য দেন পাটগ্রামের টিআই শেখ মোঃ আবু মুসা (শহর ও যানবাহন), সার্জেন্ট সোহাগ চৌধুরী, টিএসআই শাহজাহান আলী, এটিএসআই আফজাল হোসেন। এ সময় ট্রাফিক কনস্টেবল হৃদয় কুমার, নুর মোহাম্মদ আলীসহ স্থানীয় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধিতে পাটগ্রাম ট্রাফিক জোন স্থানীয় জনসাধারণের মধ্যে হেলমেট ছাড়া মোরটসাইকেল না চালাতে, মোটরসাইকেলে তিনজন আরোহী না উঠতে ও অধিক গতিতে মোটরসাইকেল না চালাতে চালক ও অভিভাবকদের নিয়ে একাধিক সচেতনতামূলক সভা করছে।
এছাড়াও দিনব্যাপী ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন এবং পাম্প মালিক ও কর্মচারীদেরকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদেরকে জ্বালানি তেল না দেওয়ার জন্য অনুরোধ জানায় পাটগ্রাম ট্রাফিক জোন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;