শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রিপোটারের নাম / ৯৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। তাতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, কোম্পানি সচিব মো. কায়সার রশিদ প্রমুখ।

সভায় নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। আদিল চৌধুরীও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাশনাল ব্যাংকে যুক্ত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব এবং দক্ষ টিমের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটিকে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের পথে এগিয়ে নিতে পারব বলে আশা করছি। সুশাসন নিশ্চিতকরণ, গ্রাহকসেবা উন্নয়ন ও গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

 

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ