শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

পটিয়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল সাত বসতঘর, নিঃস্ব ৭ পরিবার

রিপোটারের নাম / ৪০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি : পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৭টি বসতঘর। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বদি মেম্বারের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে নুরুল হক, নুরুল আমিন, জাহেদুল হক, মাফুলা খাতুন, আজগর আলী, জানে আলম ও জাহানারা বেগমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পার্শ্ববর্তী বাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সম্ভবত রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে সাত পরিবারের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমরান হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ