শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি ডিএমডি ।

রিপোটারের নাম / ৩০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের আলোচিত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তৌহিদুল আলম খান ও ডিএমডি আব্দুল মতিন পদত্যাগ করেছেন।

 

খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকটির শীর্ষ কর্মকতারা আজ রোববার (২৬ জানুয়ারি) তিনি ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন মতে (সেপ্টেম্বর পর্যন্ত) ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫৬ শতাংশ বা ২৩ হাজার ৭২২ কোটি টাকা খেলাপি।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় শিকদার পরিবার (শিকদার গ্রুপ)। জয়নুল হক শিকদার, তার স্ত্রী, ছেলে ও মেয়েরা ছিলেন ব্যাংকটির পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত।

 

ন্যাশনাল ব্যাংকে বেনামি ঋণ, কমিশন নিয়ে ঋণ, নিয়োগ বাণিজ্য নিয়ে অভিযোগের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব শুরু হলে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে।

 

এস আলম ব্যাংকটি নেওয়ার পর গত বছরের জানুয়ারির শেষ দিকে মো. তৌহিদুল আলম খানকে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বছর পর দায়িত্ব ছাড়লেন তিনি।

তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ড. ইউনূস সরকার যে ১১টি ব্যাংকের পর্ষদে পরিবর্তন এনেছে, তার একটি ন্যাশনাল ব্যাংক।


এই ক্যাটাগরির আরো সংবাদ