শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ‘বাংলা বন্ধের ’ ডাক দিয়েছে রাজ্য বিজেপি।

রিপোটারের নাম / ৪৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

 

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদী বিক্ষোভ ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে। এই আন্দোলন এখন পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবিতে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ‘নবান্ন’ ঘেরাও করে আন্দোলনকারীরা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় অন্তত দুই শতাধিক বিক্ষোভকারীকে। এর জেরে আজ বুধবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ‘বাংলা বনধের’ ডাক দিয়েছে রাজ্য বিজেপি।

গেল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে পেরে উঠতে পারেনি বিজেপি। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে চেষ্টা করেও তৃণমূলকে বেকায়দায় ফেলতে পারেনি। এবার আরজি কর ইস্যুতে মমতাবিরোধী ক্ষোভ কাজে লাগাচ্ছে বিজেপি। বলা যায়, রাজনৈতিকভাবে ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে তারা।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার বন্ধ সফল করতে নানা পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সকাল থেকেই পথে নেমেছে বিজেপি। বেশ কিছু জায়গায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে তারা। ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছে বিজেপির কর্মীরা। শহরের বিভিন্ন এলাকায় বাজার বন্ধ এবং মেট্রো পরিষেবা অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সকাল থেকে পূর্ব মেদিনীপুর, কোচবিহার, কৃষ্ণনগর, মালদহ, রানাঘাট, মুর্শিদাবাদ, শিয়ালদহসহ বিভিন্ন স্টেশনে রেল চলাচল ব্যাহত হয়েছে। রাজ্যের রাজধানী কলকাতা শহরের আশপাশের বিভিন্ন স্টেশনে ‘রেল রোকো’ পরিকল্পনাও রয়েছে বিজেপির।


এই ক্যাটাগরির আরো সংবাদ