শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

পাটগ্রামে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন 

রিপোটারের নাম / ৪৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ভোট কারচুপি, জালভোট প্রধান, কেন্দ্র দখল, ও জালিয়াতির অভিযোগ করেছেন এক প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী। শনিবার (১১ মে) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মির্জা সাইরী তানিয়া। তিনি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি। এ সময় মির্জা সাইরী তানিয়া লিখিত বক্তব্যে দাবি করে বলেন, গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় আমার পদ্ম ফুল প্রতিকের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। ভোটে জালিয়াতি করতে কেন্দ্রে পছন্দমত প্রিসাইডিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়। তিনি আরো বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পারি টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করে জালভোট প্রদান করা হয়। ভোটে দাঁড়ানো আমার গণতান্ত্রিক অধিকার এজন্য আমি নির্বাচন করি। ভোট চলাকালীন এমনকি এখনও আমাকে এবং আমার স্বামীকে মৃত্যুর/হত্যার হুমকি প্রদান করা হচ্ছে। দুর্নীতি ও কুর্কীতি জনসাধারণের মধ্যে তুলে ধরলে আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিস্কার করার হুমকি দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি পাটগ্রাম উপজেলা পরিষদের পূনরায় নির্বাচন দাবি করেন। উক্ত সংবাদ সম্মেলনে মির্জা সাইরী তানিয়ার স্বামী হিমন প্রধান, পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি রুপালী খাতুন ও সাংগঠনিক সম্পাদক সুমি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ