শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

পুঁজিবাজারে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের মুনাফা বেড়েছে । 

রিপোটারের নাম / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা বেড়েছে। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ছয় পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) একই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা চার পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে দুই পয়সা।

চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা সাত পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) একই সময়ে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ছয় পয়সা। চলতি অর্থবছরের দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৫৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৬ টাকা ৮৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮২ টাকা ২৮ পয়সা। আগের অর্থবছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ৮২ টাকা ১৪ পয়সা।


এই ক্যাটাগরির আরো সংবাদ