শিরোনাম
শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

পুলিশের সাবেক অতিরিক্ত অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে আটক করেছে ডিবি ।

রিপোটারের নাম / ৬৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।

ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ